ইট ভাটায় কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের
দি নিউজ লায়ন; শনিবার বিকেলে শ্যামপুরের মাতা পাড়ায় ইট ভাটায় কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম দেবব্রত রায় (৩৫) । বাড়ি শ্যামপুরের সমুদ্রবার গ্রামে। দুর্ঘটনায় প্রফুল্ল ভাঙ্গি নামে এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে শনিবার বিকেলে মাতা পাড়ায় একটি ইটভাটায় কাজ করার সময় আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরেই শ্রমিকরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। স্থানীয় সূত্রে খবর দেবব্রত ও প্রফুল্ল ইটভাটা সংলগ্ন একটি ছোট ঘরে আশ্রয় নেয়। সেই সময় আচমকা ঘরের উপর বাজ পড়লে দুজনেই মারাত্মক জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দু জনকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দেবব্রত রায় কে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।

Post a Comment